মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ার গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ৩টার সময় মোহাম্মদপুরে তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্নীতি আর লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আবারও ২০১৪ ও ২০১৮ এর মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর ভয়াবহ দুঃশাসন জারি রাখতে চায় অবৈধ শাসকগোষ্ঠী। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় মজিবুর রহমান সারোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই-বিএনপি নামক রাজনৈতিক দলটি দুর্বল নয়, এই দলটি বিপুল জনসমর্থিত একটি রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীদের ওপর যতই দমনের স্টিম রোলার চালানো হোক না কেন, চলমান গণ আন্দোলনের ঢেউকে বাধাগ্রস্ত করা যাবেনা।’

তিনি অবিলম্বে মজিবুর রহমান সারোয়ারের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

এর আগে রাত সাড়ে ১২টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানে তার বোনের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী