,

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থামিয়ে আগুন

news-image

নিউজ ডেস্ক : বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে গাড়ির চালক মো. মোজাম্মেল (৬০) আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানা গেছে, বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার পথে ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে পটিয়ার দিক থেকে ২০ থেকে ৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। একপর্যায়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফাযার সার্ভিসের একটি টিম দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‘চট্টমেট্রো জ ০৫-০২৭০’ নম্বরের বাসটির মালিক পটিয়া উপজেলার ইরফান শিকদার। তিনি সমকালকে বলেন, ‘সরকারের আহ্বানে রাস্তায় গাড়ি নামিয়েছি। রাস্তায় পুলিশ থাকলে গাড়িতে আগুন দিতে পারত না।’

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোয়াইব হোসেন চৌধুরী সমকালকে জানান, বুধবার সকাল আটটায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্বৃত্তের আগুনে বাস পোড়ানোর কথা নিশ্চিত করলেও কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন। তিনি বলেন, সকালে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।

কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন জানিয়েছেন, পটিয়ার দিক থেকে কিছু যুবক এসে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তাদের মধ্যে অনেকে মুখোশপরা ছিল। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর