,

মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাজধানীর শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে হামলাকারীরা সমবেত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ ছাড়াও তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় তারা পুলিশের অস্ত্রও ছিনিয়ে নিয়ে যায়।

এর আগে বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান