,

বিএনপি সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে : শিক্ষামন্ত্রী

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : দেশ ও জাতির অর্জনকে ম্লান করতেই বিএনপি সমাবেশের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিএনপি তাদের কর্মীদের বলেছে, সমাবেশে আসার আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানেই বিএনপি সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানা শঙ্ক সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ ৬ তলাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে। তাই জনগণের জানমাল রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। যাতে বিএনপি কোনো প্রকার অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন।

পরে রায়পুরে আলিয়া মাদরাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিকেল ৫টার দিকে রায়পুর মার্চেন্ট একাডেমিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর