,

নিশ্চুপ থেকে ইসরায়েলের পক্ষ নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি মূলত ইসরায়েলের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘ফিলিস্তিনে পাখি শিকারের মত করে মানুষ হত্যা করা হচ্ছে, হাজার হাজার অসহায় শিশুদের হত্যা করা হচ্ছে, এ নিয়ে বিএনপি ও মির্জা ফখরুলের মুখে কোনো কথা নেই।’

রোববার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাচনী এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই জনসভা আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘একটা বৃহত্তর গোষ্ঠী অখুশি হতে পারে, সে কারণে বিএনপি এ নিয়ে কথা বলে না। অর্থাৎ, তাদের অবস্থান ইহুদীদের পক্ষে। ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে–বিএনপি মহাসচিবকে যখন সাংবাদিকরা এ বিষয়ে বক্তব্য চেয়ে প্রশ্ন করেন, তখন তিনি বললেন, হামাসের ওপর কিংবা ফিলিস্তিনের জনগণের ওপর হামলা নিয়ে কথা বলার সময় নেই, আমরা দেশে অনেক সমস্যায় আছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা। তারা তো সেমিফাইনালেও জেতেনি। তারা বলেছিল, খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তি হয়নি। তাহলে সেমিফাইনালে হেরে গেছে বিএনপি। যারা সেমিফাইনালে হেরে গেছে তাদের সঙ্গে ফাইনাল খেলা হয় না।’

শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর