,

জনগণ আর অন্ধকারে যেতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিল থানার নবনির্মিত পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুমের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: আমাদের সময়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা বাংলাদেশকে অচল করার প্রচেষ্টা নিয়েছিল তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। এদেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না, এদশের জনগণ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। এদেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে।’

আজ রবিবার বিকেল ৩টায় নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুমের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন দেখাক তাতে কিছুই হবে না। কারণ জনগণের শক্তিই আসল শক্তি। দেশে একটি সংবিধান রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী যা হবে তাই আমরা করব। দেশে একটা নির্বাচন কমিশন আছে সে নির্বাচন কমিশন ভোটের সিডিউল ঘোষণা করবে। তখন সশস্ত্র বাহিনীগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদের যেভাবে পরিচালনা করবে তারা সে ভাবেই পরিচালিত হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমরা আশা করি। নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন আপনারা কী ইয়াজ উদ্দিনের কথা ভুলে গেছেন।’

প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনারা কী দেড় কোটি ভুয়া ভোটারের কথা ভুলে গেছেন? এই ভুয়া ভোটারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলন করেছিলেন, স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশে যে ভোট হচ্ছে তা ওই আন্দোলনেরই ফসল। এই প্রশাসনের অধীনেই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। আমরা মনে করি এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দ্তি।’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পুলিশ বাহিনী বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পুলিশ হিসেবে সারা দেশে দায়িত্ব পালন করছে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে কাজ করার জন্য বলেছেন।’

তিনি আরও বলেন, ‘চাটখিল থানার পুলিশ সদস্যদের থাকার জন্য নবনির্মিতে ব্যারাকে রয়েছে প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা ও সুসজ্জিত কনফারেন্স রুম। এখানে পুলিশ সদস্যরা এই এলাকার অপরাধ দমনে এলাকার মানুষ এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০