,

নিজ এলাকায় মোটরসাইকেল ধাক্কায় প্রাণ গেল সাবেক এমপির

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ উল্যাহর প্রাণহানি হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-রায়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি সমর্থিত সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

নিহত স্বজনরা জানায়, বুধবার দুপুরে পৌর শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টিসহ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর