,

খাওয়ার পরপরই চা খেলে কী হয়?

news-image

লাইফস্টাইল ডেস্ক : দুপুরের খাওয়ার পর এক কাপ চা আয়েশ করে খাওয়ার অভ্যাস অনেকেরই। খাওয়ার পরপরই চা খাওয়ার এই অভ্যাস কি উপকারী না কি ক্ষতিকর? এভাবে চা খেতে আপনার যতই ভালোলাগুক না কেন, এর মাধ্যমে আসলে আপনি অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

খাওয়ার পরপর চা খেলে অনেকের ক্ষেত্রে মাথা ধরার সমস্যা দেখা দিতে পারে। অ্যাসিডিটি হলো এর মূল কারণ। হজমের সমস্যার কারণে গ্যাসের সৃষ্টি হয়, সে কারণেই মাথা ব্যথা হতে থাকে।

পেট ভরে খাবার খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের ওপর। যার ফলে খাবার ভালো করে হজম হয় না। গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে। সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

আমরা সারাদিন যা খাই, সেখান থেকেই আমাদের শরীর পুষ্টি গ্রহণ করে। কিন্তু আপনি যদি খাওয়ার পরপরই চা খান তবে তা পুষ্টির উপর প্রভাব ফেলে। দুপুর বা রাতে আমরা যে ভারী খাবার খাই তাতে থাকা পুষ্টি শরীর শোষণ করতে পারে না। সেইসঙ্গে খাবার ঠিকঠাক হজমও হয় না। ফলে গ্যাস্ট্রিকের সমস্যা লেগে থাকে।

প্রতিদিন দুপুর বা রাতে খাওয়ার পরপরই চা খেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ কারণে অনেক সময় বেড়ে যেতে পারে ব্লাড প্রেসার। আপনি যদি হাই ব্লাড প্রেসারের রোগী হন তবে এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র