,

বাংলাদেশ থেকে শান্তিরক্ষী না নিতে একটি গোষ্ঠী টাকা খরচ করছে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট ব্যুরো : সিলেট-১ আসনের সংসদ-সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু লোক সরকারের ক্ষতি করতে গিয়ে দেশ ধ্বংসের তালে মেতেছে। এমনকি এই গোষ্ঠী বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে লোক না নিতে টাকা খরচ করছে।

শুক্রবার দুপুরে নগরীর শাহ খুররম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সফলতা দেখে কেউ কেউ সরকারকে পছন্দ নাও করতে পারে-এটা তাদের একান্ত ব্যক্তিগত। কিন্তু তার মানে এই নয় যে, সে দেশের ক্ষতি করবে। একটি মহল সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতে উঠেছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু তাদেরকে তা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ না হলে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এমন পরিস্থিতিতে দেশের স্বার্থে তাদের অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য