,

জামায়াতের সঙ্গেও বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে। আগামী ১৫ জুলাই দুপুর আড়াইটায় গুলশানের ইইউ দূতাবাসে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা) এবং এবি পার্টির সঙ্গেও বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিস্তারিত না জানালেও আমন্ত্রণ পাওয়ার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

যুদ্ধাপরাধের বিচারে কোনঠাসা জামায়াত প্রায় এক যুগ প্রকাশ্য রাজনীতিতে ছিল না। বিচার ঠেকাতে আন্দোলনে নেমে সহিংসতার মামলায় দলটির বহু নেতাকর্মী গ্রেপ্তার হন। এরপর ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল দলটির তৎপরতা। তাতেও পুলিশের ধরপাকড় চলত। কূটনৈতিকদের সঙ্গেও জামায়াতের দৃশ্যমান যোগাযোগ ছিল না।

কিন্তু গত ১০ জুন এক দশক পর রাজধানীতে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করে জামায়াত। গত শুক্রবার রাজধানীতে পুলিশের উপস্থিতি বড় মিছিল করে। আগামী শনিবার সিলেটে সমাবেশের অনুমতি চেয়েছে। জামায়াতের কর্মসূচি পালনের সুযোগ পাওয়া রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, মার্কিন ভিসা নীতি এবং আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মূলধারায় ফিরছে জামায়াত। বিদেশিদেরও ডাক পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ঢাকা দূতাবাসের আয়োজনে আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য অনুষ্ঠানেও আমন্ত্রণ পেয়েছে জামায়াত। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হলেও, গত ১০ বছর জামায়াতকে ডাকেনি মার্কিন দূতাবাস।

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কিনা তা খতিয়ে দেখতে গত শনিবার বাংলাদেশ এসেছে ইইউয়ের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। সাংবিধানিক এবং সরকারি বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে বৈঠক করছে। আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সিনিয়র সেক্রেটারি চেরি মারলিন ডিও মঙ্গলবার ই-মেইলে জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানান। এতে বলা হয়েছে, রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচনী কাঠামো সম্পর্কে ধারণা পেতে সকল অংশীজনের বৈঠক করবে প্রতিনিধি দল। জামায়াত সূত্র জানিয়েছে, বৈঠকে তারা অংশ নেবে।

আমন্ত্রণ পাওয়ার খবর নিশ্চিত করেছের জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা। জামায়াতের সাবেক নেতাদের দল এ বি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানিয়েছেন, তাদের দলের জ্যেষ্ঠ নেতারা যাবেন বৈঠকে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত