,

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন মারা গেছেন

news-image

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

রেবেকা মমিন আসনটিতে আওয়ামী লীগ থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হন। মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেবেকা মমিন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খাদ্যমন্ত্রী প্রয়াত আবদুল মমিনের সহধর্মিণী। তিনি ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মোহনগঞ্জে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

এমপি রেবেকা মমিনের মৃত্যুতে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য