,

এক দফার আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : এক দফার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গণবিরোধী অবৈধ সরকার জোর করে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। এ সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন যাবে না তারা।’

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে ৩৬টি দল একমত হয়েছি। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি। যুগপৎ আন্দোলনের কর্মসূচি কী হবে, সে বিষয়ে কথা হয়েছে। একদফা আন্দোলন কবে নাগাদ শুরু করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আন্দোলন শুরু করা হবে। সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। খুব দ্রুততম সময়ের মধ্যে একদফা আন্দোলন শুরু করা হবে।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠক শুরু হয। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আব্দুল কাদের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত