,

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে যা বললেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুল জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তত্বাবধায়ক সরকারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কী বলেছে, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় বলেছে, বাংলাদেশে তারা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। সে বিষয়টা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশে তাদের একটি টিম (দল) এসেছে।

তিনি বলেন, ‘তারা এটা দেখতে এসেছে যে, বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ আছে কি না। তবে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, প্রেসক্রিপশনের বিষয়ে এখানে কোনো প্রশ্নই উঠতে পারে না। নির্বাচনে প্রেসক্রিপশন আবার কীসের। আমরা সবসময় বলছি, নিরপেক্ষ সরকার ছাড়া এখানকার নির্বাচন সম্ভব নয়। গত দুই নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশ নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।’

ইইউ থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে জানয়ে বিএনপি মহাসচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আগামী সপ্তাহে একটি বিশেষজ্ঞ দল আসবে। ওই দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ-আলোচনা হবে। সেই দলের সঙ্গে আগাম আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা হয়েছে। মূলত আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমান দেশের পরিস্থিতি এবং আগামী নির্বাচনে আমাদের কী ভাবনা, তা নিয়ে এতক্ষণ আলাপ হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান উপস্থিত। আর বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

 

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা