,

সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার এবার আর যেনতেন নির্বাচন করতে পারবেনা। চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। শেখ হাসিনার হুংকার আর কাজে আসবে না। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র বলেন, গ্রাম থেকে শহরে পর্যন্ত অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত নানা শ্রেণিপেশার মানুষ জেগে উঠতে শুরু করেছে। স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে জনগণ নিপীড়কদের প্রতিহত করতে শুরু করেছে। বাংলাদেশে চলমান দুঃশাসনে বিশ্ববিবেকও জাগ্রত হয়েছে। গোটা জাতিকে বন্দিশালায় আটকে রাখার দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী বিশ্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে বন্দি করে রাখা হয়েছে, তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার।

রিজভী আহমেদ বলেন, গণতান্ত্রিক সংকট আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টায় লিপ্ত রয়েছে তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী, কলামিস্টসহ উচ্ছিষ্টজীবীরা। পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের ওপর যে ধরণের অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েছি, তা আওয়ামী সরকার অব্যাহত রয়েছে।

এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যানজটে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে।

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন রিজভী বলেন, প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিএনপি এ নেতা বলেন, ঈদের মধ্যেও আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সশস্ত্র মহড়া থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তারা। গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছার পোষ্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে, তাদের উপর যুবলীগ, ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। পাশাপাশি পুলিশ ছাত্রদলের সদস্যসচিব হাবিবুর রহমান রুয়িং ও মিনাল মাতুব্বরসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত