,

দুর্নীতি রোধ করতে না পারলে ব্রিকসে যোগদান সফল হবে না: মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্রিকসে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না, যতক্ষণ দুর্নীতি রোধ করতে না পারবে।

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনসহ ৮ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি নিজেদের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির আন্দোলন চলমান। বিএনপি যে জনগণের দল তা গত দুই বছরে সভা-সমাবেশে জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণে তার প্রমাণ পাওয়া গেছে। দলীয় কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ সরকার দরকার। এই সব অধিকার আদায়ে আন্দোলন করছে বিএনপি। আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে।

সরকারি দলের লোকেরা আন্দোলনের সময় সহিংসতা করে বিএনপির উপর দোষ চাপায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত