সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির ঈদ স্পেশাল রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : কোরবানি ঈদে সব পরিবারের খাবার টেবিলে দেখা যায় গরু ও খাসির মাংসের নানা পদ। তবে খাওয়াটা তখনই জমে যদি রান্নাটা ভালো হয়, থাকে বৈচিত্র্য। ঈদকে উপলক্ষ করে গৃহিণীরা ব্যস্ত হয়ে পরেন রন্ধনশালায় বিশেষ কিছু রাঁধতে। বাড়ির দাদি, নানি, মা, বোন, ভাবিদের রান্নার কাজ একটু সহজ করে দিতেই আজকের আয়োজন।

আস্ত রসুনে খাসির মাংস ভুনা

উপকরণ : খাসির মাংস ১ কেজি, আস্ত মাঝারি আকারের রসুন ১০-১২টি, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, সাদা এলাচ ৫-৬টি, কালো এলাচ ২টি, দারুচিনি ৫-৬ টুকরো, তেল ১ কাপ, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ আধা টেবিল চামচ ও কাঁচা মরিচ ৮-১০টি।


আস্ত রসুনে খাসির মাংস ভুনা

প্রস্তুত প্রণালি: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি গভীর প্যানে মাংস নিন। এবার রসুন ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে নিন। এবার ৪ কাপ গরম পানি মিশিয়ে দিন মাংসে। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মাঝারি আঁচে রান্না করুন মাংস। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হলে আস্ত রসুন দিয়ে দিন।

অবশ্যই রসুন আগে থেকে ধুয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। মাংস পুরো সেদ্ধ হলে নামানোর ২ মিনিট আগে ৮-১০টি কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেলো মজাদার আস্ত রসুনে খাসির মাংস রান্না। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন রুটি, পরোটা, লুচি, ভাত বা পোলাওয়ের সঙ্গে।

জিরা বিফ

উপকরণ: গরুর মাংস ছোট করে কাটা- ১ কেজি, পেঁয়াজ মোটা করে কাটা- ১ কাপ, রসুন বাটা- ১ টেবিল চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ- ১ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা- ১টি করে, লবণ- স্বাদমতো, তেল- ১ কাপ, ধনিয়া বাটা- ১ চা চামচ, জিরা বাটা- ১ চা চামচ, আস্ত জিরা- ১ চা চামচ, জিরা টেলে গুঁড়া করা- ১ চা চামচ।


জিরা বিফ

প্রস্তুত প্রণালি : গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা দিতে হবে। ফুটে উঠলে মাংস দিয়ে একে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, লবণ, গরম মসলা, ধনিয়া-জিরা বাটা ও সব মসলা দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে সেদ্ধ করার জন্য আন্দাজমতো পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে গেলে এবং পানি কমে এলে আরও একবার ভালোমতো কষিয়ে জিরা গুঁড়া ভাজা ছড়িয়ে নামিয়ে নিন।

নারকেল দুধে গরুর মাংস

উপকরণ: ৭০০ গ্রাম গরুর মাংস, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ বা দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ বা দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া ( পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ), ১ বা দেড় কাপ পাতলা নারকেলের দুধ বা গুঁড়া, ১ কাপ ঘন নারকেলের দুধ, লবণ (স্বাদ অনুসারে), ৫-৬ টি কারি পাতা, ১ টি তেজপাতা, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, মাঝারি আকারের পেয়াজ কুচি, ২ টুকরো দারুচিনি, ৪ টি থেঁতলানো এলাচ, ১ টি মাঝারি আকারের টমেটো কুচি

নারকেল দুধে গরুর মাংস

প্রস্তুত প্রণালি: প্রথমে মাংসগুলো মাঝারি (বেশি বড় বা একদম ছোট আকারে নয়) কেটে একটি বড় গামলায় ভালোমতো ধুয়ে রাখুন। এরপর ১ বা দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও লাল মরিচের গুঁড়া মাখিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। একটি বড় পাত্রে কিছুক্ষণ তেল গরম করে তারমধ্যে কারিপাতা ও তেজপাতা দিয়ে।১০ সেকেন্ডের মতো নড়াচড়া করে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিটের মতো নেড়ে নিন। এখন পেঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, দারুচিনি ও এলাচ দিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর মাংসের টুকরোগুলো ঢেলে মাঝারি আঁচে ( মাংস থেকে পানি বের না হওয়া পর্যন্ত ) ২০-৩০ মিনিটের জন্য রান্না করুন।

যখন মাংস থেকে পানি একদম শুষে নিবে তখন লবণ, ১ বা দেড় কাপ পাতলা নারকেলের দুধ ও ১ কাপ ঘন নারকেলের দুধ একই সাথে মাংসে ঢেলে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১ ঘন্টা বা ১ ঘন্টা ২০ মিনিটের জন্য রান্না করুন। ৪০ মিনিট পর আপনার স্বাদ অনুযায়ি লবণ ও ঝাল ঠিক আছে কিনা সেটি দেখতে পারেন অথবা যোগ করতে পারেন। এরপর মাংসের ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

গরুর মাথার মাংস ভুনা

উপকরণ: গরুর মাথার মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেজপাতা ২টি ও গরম মসলা গুঁড়া ১ চা চামচ।


গরুর মাথার মাংস ভুনা

প্রস্তুত প্রণালি: তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে হলুদ গুঁড়া, তেজপাতা, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে কষাতে হবে। তারপর পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জয়ফল ও জয়ত্রি গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ভাতের সঙ্গে।

গার্লিক বিফ

উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ কাপ, মরিচ গুঁড়া ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, রসুনের কোয়া ৬/৭টি, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা চামচ, টমেটো সস আধা কাপ, টক দই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ ও লবণ স্বাদ মতো।


গার্লিক বিফ

প্রস্তুত প্রণালি: গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণসহ সব মসলা নিয়ে আধাঘণ্টা মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটোসস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী