,

ঈদ রেসিপি: নারকেল দুধে গরুর মাংস

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে অনেকের বাড়িতে মাংসের নানা পদ রান্না হয়। এই তালিকায় রাখতে পারেন নারকেলের দুধ দিয়ে গরুর মাংসের রেসিপি।

উপকরণ
৭০০ গ্রাম গরুর মাংস
১/২ চা চামচ হলুদের গুঁড়া
১ বা দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া
১ বা দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া ( পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন )
১ বা দেড় কাপ পাতলা নারকেলের দুধ বা গুঁড়া
১ কাপ ঘন নারকেলের দুধ
লবণ (স্বাদ অনুসারে)
৫-৬ টি কারি পাতা
১ টি তেজ পাতা
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
মাঝারি আকারের পেয়াজ কুচি
২ টুকরো দারুচিনি
৪ টি থেঁতলানো এলাচ
১ টি মাঝারি আকারের টমেটো কুচি

প্রস্তুত প্রণালি:
প্রথমে মাংসগুলো মাঝারি (বেশি বড় বা একদম ছোট আকারে নয়) কেটে একটি বড় গামলায় ভালোমতো ধুয়ে রাখুন। এরপর ১ বা দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও লাল মরিচের গুঁড়া মাখিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।

একটি বড় পাত্রে কিছুক্ষণ তেল গরম করে তারমধ্যে কারিপাতা ও তেজপাতা দিয়ে ১০ সেকেন্ডের মতো নড়াচড়া করে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিটের মতো নেড়ে নিন।

এখন পেঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, দারুচিনি ও এলাচ দিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর মাংসের টুকরোগুলো ঢেলে মাঝারি আঁচে ( মাংস থেকে পানি বের না হওয়া পর্যন্ত ) ২০-৩০ মিনিটের জন্য রান্না করুন।

যখন মাংস থেকে পানি একদম শুষে নিবে তখন লবণ, ১ বা দেড় কাপ পাতলা নারকেলের দুধ ও ১ কাপ ঘন নারকেলের দুধ একই সাথে মাংসে ঢেলে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১ ঘন্টা বা ১ ঘন্টা ২০ মিনিটের জন্য রান্না করুন।

৪০ মিনিট পর আপনার স্বাদ অনুযায়ি লবণ ও ঝাল ঠিক আছে কিনা সেটি দেখতে পারেন অথবা যোগ করতে পারেন। এরপর মাংসের ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র