সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির সিনেট থেকে বিএনপিপন্থীদের ওয়াকআউট

news-image

জাবি প্রতিনিধি : সিনেট সিন্ডিকেটসহ মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪০তম সিনেট সভা থেকে ওয়াকআউট করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৮জন সিনেট সদস্য।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চলমান সিনেট অধিবেশন চলাকালে বিকেল ৪ টা ১২ মিনিটে ওয়াকআউট করেন তারা।

বাজেট অধিবেশন চলাকালে উপাচার্যের ভাষণের পর ‘পয়েন্ট অব অর্ডারে’ সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়াদোত্তীর্ণ পর্ষদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি।

এ সময় উপাচার্য তাকে আলোচনার সময় বিষয়টি উত্থাপনের অনুরোধ করেন। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এ সদস্য সচিব বলেন, ‘আমি পয়েন্ট অব অর্ডারে কথা বলছি। এটা আমার অধিকার। আপনি বলেছেন পর্যায়ক্রমে সকল পর্ষদের নির্বাচন দিবেন। কিন্তু উদ্যোগ নেননি। এর প্রতিবাদে আমি আমার পক্ষভুক্ত সিনেট সদস্যদের নিয়ে ১০ মিনিটের জন্য ওয়াকআউট করছি।’

এ সময় পাশে বসে থাকা রেজিস্টার্ড গ্রাজুয়েট ক্যাটাগরির সিনেট সদস্য মো. মোতাহার হোসেন মোল্লা উত্তেজিত কন্ঠে তাকে বলেন, ‘আপনি ফাজলামো করেন? বেয়াদবি করেন? আপনি কেন এই কথা বলবেন?’ উপাচার্য সকলকে শান্ত থাকার অনুরোধ করেন। পাশ থেকে সিনেট সদস্যরা তাকে নিবৃত্ত করেন।

এ সময় বাংলা বিভাগের অধ্যাপক শামিমা সুলতানা বলেন, ‘মাননীয় উপাচার্য এটা কোনো দলীয় জায়গা না। ওনাকে ক্ষমা চাইতে হবে। আমরা অসম্মানিত বোধ করছি। ওয়াকআউট আমাদের অধিকার। এটা একটা সভাকক্ষ। আমি অনুরোধ করছি পাশ থেকে এ ধরনের কথা না বলার জন্য।’

এ সময় উপাচার্য বলেন, ‘আপনি ৭৩ -এর এক্টে দেখেন পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্ত সিনেট সদস্যরা বহাল থাকবেন।’

অধ্যাপক শামিমা বলেন, ‘আইনে সেটা বলা আছে। তবে আপনি নির্বাচন দেননি। ভার্বেটিম রিপোর্টেও একই কথা বলা হয়েছে। ওনার বক্তব্যের জন্য যেন ক্ষমা চাওয়া হয়। আমি সে অনুরোধ করছি।

শোক প্রস্তাবের পর দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘ওয়াকআউট একজন সিনেটরের অধিকার। এখানে আরেকজন সিনেটর যেভাবে আক্রমণ করলেন তা কাম্য নয়। আমরা ধরে নিচ্ছি এটা একটা ভুল বোঝাবুঝি। নির্বাচন তো আইনের প্রশ্ন না। এটা নৈতিকতার প্রশ্ন। এর প্রতিবাদে আমরা ১০ মিনিটের জন্য ওয়াকআউট করছি।’

এ সময় বিএনপি পন্থী সিনেট সদস্যরা ওয়াকআউট করে সভাকক্ষ বেরিয়ে যান। এ সময় ওয়াকআউট করেন অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, ব্যরিস্টার শিহাব উদ্দিন খান, অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক শামীমা সুলতানা এবং সাবিনা ইয়াসমিন।

উল্লেখ্য, শনিবার বিকাল তিনটায় শুরু হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ তম সিনেট অধিবেশন চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী