,

ছাত্রলীগ সভাপতিকে যে হুমকি দিলেন নুর

news-image

অনলাইন ডেস্ক : পুরোনো একটি হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তিনি বলেছেন, ২০ বছর পরে হলেও এই মামলায় সাদ্দাম হোসেনকে কাঠগড়ায় দাঁড় করাবেন।

গতকাল শুক্রবার রাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র বাংলা বিভাগের একটি টকশোতে নুরুল হক নুর এই হুমকি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি থাকার সময় নুরুল হক নুরের ওপর হামলা হয়েছিল। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হন। হামলার ঘটনায় ডাকসুর তৎকালীন সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন জড়িত বলে অভিযোগ করেন নুর।

হামলার ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে টকশোতে নুরুল হক নুর বলেন, ‘আপনার নেতৃত্বে হামলা হয়েছে। আপনাকে ২০ বছর পরে হলেও আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাব। সাদ্দাম হোসেন জেনে রাখেন, ভিপি নুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে—এই হামলার মূলহোতা হিসেবে।’

এ সময় নুরকে থামিয়ে দেন অনুষ্ঠানের উপস্থাপক। তিনি সাদ্দাম হোসেনকে কথা বলার অনুরোধ করেন। নুরের মামলার হুমকির জবাবে সাদ্দাম বলেন, ‘আপনি অবশ্যই করবেন।’

অনুষ্ঠানে নুরুল হক নুরের সমালোচনা করে সাদ্দাম হোসেন বলেন, ‘চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা। আমরা যখন চাকরির জন্য আন্দোলন করেছিলাম, তখন প্রত্যাশা করেছিলাম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় অন্তত তিনি (নুর) সুযোগ পাবেন। বিসিএসের কোনো প্রিলিমিনারি পরীক্ষায় নুরের নাম দেখা গেল না। আমরা তার নাম দেখলাম, বিকাশ অ্যাকাউন্টের টাকার তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়। তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার তালিকায়। এই হচ্ছে কোটা কোটায় বনে যাওয়া একজন ভিপির রাজনৈতিক ভবিষ্যৎ।’

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১