,

বর্ষায় মসলায় ছত্রাক পড়েছে? ভালো রাখবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরবাড়ি সামলাতে দিশেহারা অবস্থা হয় ৷ একদিকে জামাকাপড় শুকায় না, অন্যদিকে বিস্কুট থেকে মসলা সব মিইয়ে যায়৷ বাতাসে অতিরিক্ত আর্দ্রতার জন্য এসব সমস্যা ক্রমেই বাড়ে৷ বর্ষায় মসলায়, শুকনো খাবারে ছত্রাক পড়া প্রতিরোধে ঘরোয়া কিছু সমাধান বেছে নিতে পারেন। যেমন-

১. সব সময় এয়ারটাইট কাচের জারে খাবার জিনিস রাখুন ৷ প্লাস্টিক বা প্লাস্টিকের কন্টেনারে খাবার জিনিস বর্ষায় না রাখাই ভালো ৷

২. বর্ষায় খাবার রোদে দেওয়ার রীতি বহু পুরনো ৷ কিন্তু রোদে দিলেও আবহাওয়ার আর্দ্রতা এড়ানো যায় না ৷ তাই জিনিসপত্র রোদে দিন ৷ তবে বারবার দেওয়ার দরকার নেই।

৩. সব সময় আলাদা পাত্রে জিনিসপত্র রাখুন ৷ একই কৌটোর জিনিস অন্য কৌটোয় রাখবেন না৷ কোনও মসলা বা বিস্কুট ফুরিয়ে গেলে সেই কৌটো ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিন। তারপর নতুন খাবার জিনিস রাখুন ৷

৪. কোনও খাবারের প্যাকেট খোলা হলে সেটি আধখোলা অবস্থায় রাখবেন না। বরং প্যাকেটের খাবার এয়ারটাইট কাচের কৌটোয় ঢেলে রাখুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র