,

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সেমিনার আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে আজ বুধবার সেমিনার করবে বিএনপি। দলটির একাধিক নেতা বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে তুলেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর বিষয়টি বড় পরিসরে তুলে ধরে আওয়ামী লীগ।

এই দাবিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত তুমুল আন্দোলন গড়ে তুলে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে। বিরোধী সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকেও পদত্যাগ করে। এই অবস্থায় রাজনীতিতে বড় সঙ্কটের সৃষ্টি হয়।

বিএনপি নেতাদের দাবি, বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিল পাস করার মতো দুই-তৃতীয়াংশ সদস্য সংসদে ছিল না। এ কারণে ১৫ ফেব্রুয়ারির এক তরফা নির্বাচন করতে হয়েছে বিএনপিকে। এই বিষয়গুলো সেমিনারে তুলে ধরা হবে।

বিএনপি নেতাদের ভাষ্য, সরকার গঠনের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করে খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে ওই সময়ে দেশে বড় ধরনের রাজনৈতিক সঙ্কটের সমাধান হয়।

‘পঞ্চদশ সংশোধনী’র সাংবিধানিকতা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধান সম্মত’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বেলা ৩টায় গুলশনের একটি হোটেলে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশী-বিদেশী কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের চলমান সঙ্কট সমাধানেও নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কিছু নেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না