সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটা নূরদের দল, রেজা কিবরিয়ার নয়: আসিফ নজরুল

news-image

অনলাইন ডেস্ক : গণ অধিকার পরিষদের চলমান অস্থিরতা নিয়ে মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি দাবি করেছেন- দলটি নূরদের, ড. রেজা কিবরিয়ার নয়। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘গণ অধিকার পরিষদ নূরুল হক নূর, রাশেদ খাঁন, ফারুক হাসান, হাসান মামুনদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন। এর উত্থান ও বিকাশে ড. রেজা কিবরিয়ার তেমন কোনো ভূমিকা নেই। তিনি কামাল হোসেনের দল (গণফোরাম) থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। এ অবস্থায় যে প্রত্যাশা থেকে, যে সম্মান দিয়ে দেশের তরুণ-যুবকদের নতুন প্রত্যাশার দল গণ অধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পুরণ করতে ব্যর্থ হন।’

তিনি লেখেন. ‘আমি নিজে রেজা কিবরিয়াকে দলটির প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমান রেখে দেরি করে আসতে দেখেছি, দলের সাধারণ কর্মী এমনকি নেতাদের সঙ্গে তার দূরত্ব দেখেছি, কিছু টক শো ও অনুষ্ঠানে তার অরাজনৈতিক ও ইমম্যাচিউরড কথাবার্তা শুনে হতাশ হয়েছি।’

আসিফ নজরুল দাবি করেন, ‘গণ অধিকার পরিষদে তিনি (রেজা কিবরিয়া) আনফিট ছিলেন। গতকাল নূরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অহমিকা প্রকাশ করেছেন তা নিচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খাঁনকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করা সঠিক সিদ্ধান্ত।’

রেজা কিবরিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘রেজা কিবরিয়া, আপনি আত্মমর্যাদাবোধ নিয়ে নিজে নিজে একটা দল গড়ে তুলুন, প্রয়োজনে আপনার মতো বড় বড় পরিবারের সদস্যদের সঙ্গে নিন। নূর-রাশেদদের রক্তে ঘামে প্রতিষ্ঠিত দল, আখতার আর সিফাতের মতো আমার বহু ছাত্রের আত্মত্যাগে গড়ে ওঠা দল, গণ অধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আশা করি। আমি জানি কি নির্যাতন, কি নিপীড়ন সহ্য করতে তারা আজকে এই জায়গাটায় এসেছে।’

আসিফ নজরুল লেখেন, ‘নূররা তাই বলে সমালোচনার ঊর্ধ্বে নয়। তাদের ভুল-ভ্রান্তি থাকতেই পারে। আশা করব তার সেগুলো নিজেরা আলোচনা করে দূর করতে পারবেন। দেশের হাজারো তরুণের স্বপ্নের দল গণ অধিকার পরিষদ। আশা করি, এটি পূরণে যে দায়িত্ববোধ, দক্ষতা আর দেশপ্রেম প্রয়োজন তা তারা দেখাতে পারবেন। গণ অধিকার পরিষদের জন্য শুভকামনা।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নূরের মধ্যে। গতকাল সোমবার তা চরমে ওঠে। গতকাল দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় নূরদের পক্ষ থেকে। তবে রেজা কিবরিয়াকেও বহিষ্কারের কোনো কথা জানায়নি তারা।

এদিকে, নূরদের এমন সিদ্ধান্তকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন ড. রেজা কিবরিয়া। তিনি দাবি করেছেন, গণ অধিকার পরিষদের অধিকাংশ নেতাকর্মীই তার সঙ্গে থাকবেন। তার নেতৃত্বেই নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে গণ অধিকার পরিষদ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী