,

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ড. মোশাররফকে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এ জন্য আজ মঙ্গলবার তার পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হয়েছে। এর আগে আদালতের মাধ্যমে গতকাল সোমবার তার পাসপোর্ট ফিরে পায় পরিবার।

জানতে চাইলে ড. মোশাররফ’র প্রেসসচিব শাহ আক্তরুজ্জামান আমাদের সময়কে বলেন, ‘গত শুক্রবার গভীর রাতে বুকে ব্যথা নিয়ে ড. মোশাররফ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।’

তবে, পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষায় ড. মোশাররফ’র ব্রেইনে একটা টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ড. মোশাররফ হোসেনের ভর্তির আগে সেখানে চিকিৎসাধীন ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শনিবার হাসপাতাল ত্যাগ করেন তিনি। তার আগে খালেদা জিয়ার সঙ্গে ড. মোশাররফ দীর্ঘক্ষণ কথা বলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না