,

আমরা যাই না, মাঝে মাঝে বিদেশিরাই আমাদের ডাকে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি বিদেশিদের কাছে যায়, ধরনা দেয়- আওয়ামী লীগ নেতাদের এমন সমালোচনার জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। তারা আমাদের কাছে জানতে চায়, দেশ কীভাবে চলছে? তোমরা কী বলতে চাও?’

আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ শীর্ষক বই- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা জানতে চাওয়া স্বাভাবিক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছেন, তার ঘোষিত নীতি হচ্ছে পৃথিবীতে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তারা তাদের কাজ করেন। যেখানে গণতন্ত্র নেই; তাদেরকে গণতান্ত্রিক সম্মেলনে তারা ডাকেন না। তারা স্যাংশনসহ কী কী দেন। আমাদের সমস্যা কোথায়? আমরা মনে করি, জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের ভোটের অধিকার দেওয়া হচ্ছে না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের সভাপতিতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।

আমরাও ভিসা নীতি তৈরি করব- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘এর কী উত্তর দেব? আপনারাও ভিসা নীতি করেন দেখি। মূল কথা হচ্ছে জাতি চরম বিপদে আছে এর থেকে উদ্ধার করতে হবে।’

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এবার আর মানুষকে বোকা বানাতে পারবেন না। রাখাল বালক আর বাঘের কথা আমাদের মনে আছে। এবার আর রাখাল বালকের কথায় কেউ যাবে না মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই। রাজপথে এর ফায়সালা হবে। কারণ কোনোদিনও তারা ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়- এটা কেউ বিশ্বাস করে না।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না