,

ড. খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিক অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।

এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউ তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না