,

খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) বিকেলে তিনি বাসায় ফিরবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিকেল ৫টায় এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হবেন।

হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।

পরে বিএনপি নেতারা জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।

এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না