রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় : মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : যতই ছলচাতুরী করুক না কেন, শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা বিজয়ী হবো। আমাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ রয়েছে, যারা যুগপৎ আন্দোলন করছেন। যতই ছলচাতুরী করুক না কেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।’

শুক্রবার (১৬ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকারের চাপাবাজি দেশের জনগণসহ বিশ্ববাসী বুঝে গেছে মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অতীতে কোনো প্রধানমন্ত্রী জেনেভায় আইএলও সম্মেলনে যোগ দেননি। অথচ শেখ হাসিনা সেখানে যোগ দিয়েছেন। যেখানে বিশ্বের সবাই জানে, বাংলাদেশের অর্থনীতি তলানিতে, সেখানে গিয়ে তিনি বলেছেন- বাংলাদেশের অর্থনীতি সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে।’

তিনি বলেন, ‘গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি করে এ সরকার টিকে রয়েছে। এদের কারণে আমেরিকা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নতুন ভিসানীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য লজ্জার, সম্মানের নয়। এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকারের মাথা ঠিক নেই। এক মন্ত্রী এক কথা বলেন, অন্য মন্ত্রী আরেক কথা বলেন। এক নেতা এক কথা বলেন, আরেক নেতা আকেক কথা বলেন। আওয়ামী লীগ এখন এলোমেলো লীগে পরিণত হয়েছে।’

‘আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে তারা ভোট চুরি-ডাকাতি করেছেন। এখন তারা বিদেশিদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। দেশের জনগণ ও বিশ্ববাসী জানে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না’ যোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এ সরকারকে হটাতে হবে। তবে এ সরকার আপসে যাবে না। তাদের হটাতে গণঅভ্যুত্থানের দরকার।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী