,

খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ, বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয় : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ। এই অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য। রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে তাকে মুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন।’

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ হিউম্যান রাইটস ওয়াচের প্রেসক্রিপশনে চলে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবেও না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।

প্রত্যেককে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের নামে যা হয়েছে তা আমরা দেখেছি। ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। গণতন্ত্রের ত্রুটি আছে, প্রাতিষ্ঠানিক রূপ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের গণতন্ত্র‌ও ত্রুটিমুক্ত নয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা দেখেছি। এগুলো দেশের মানুষের মনে আছে।

তিনি বলেন, গাজীপুর ও বরিশাল খুলনা সিটি নির্বাচন হয়েছে। এ ধরনের নির্বাচন হলে কি কারও সন্তুষ্ট হওয়ার কথা। জনপ্রিয়তা প্রমাণে নির্বাচনে আসতে হবে।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জেল ও তত্ত্বাবধায়ক সরকার- এ দুটো আওয়ামী লীগ করেনি। বেগম জিয়াকে মুক্ত করতে তারা একটি ভালো আন্দোলনও করতে পারেনি। এই ব্যর্থতায় বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে তিনি বলেন, এ বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত তো নিবন্ধিত দল নয়, তারা নির্বাচন কিভাবে করবে?

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত