,

খালেদা জিয়ার অবস্থা এই ভালো-এই খারাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, ম্যাডামের অনেকগুলো রোগ রয়েছে। ফলে ওনার শারীরিক অবস্থা এই ভালো তো, এই খারাপ।

বুধবার (১৪ জুন) দুপুর ১টার দিকে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

খালেদা জিয়ার একান্ত সচিব বলেন, ম্যাডামের অবস্থা মোটামুটি ভালো। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। আমাদের সব সময় চিন্তিত থাকতে হয়। কারণ ওনার শারীরিক অবস্থা ভালো হতেও সময় লাগে না, আবার খারাপ হতে সময় লাগে না। তবে, চিকিৎসকরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। এছাড়া দিনেও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যে কিছু রিপোর্ট পাওয়া গেছে। সেগুলো নিয়ে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেছেন। সেখানে তারা খুব বেশি খারাপ কিছু পাননি।

সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ তাকে ভর্তি করানো হয়।

পরে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মাসখানেক আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন খালেদা জিয়া। ঢাকা পোস্ট।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না