সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতলা মাছের রেজালা

news-image

কাতলা মাছ দিয়ে নতুন কী পদ বানানো যায় ভাবছেন? রেস্তরাঁয় গেলে মুরগির রেজালার সঙ্গে রুটি তো অনেক খেয়েছেন, তবে মাছের রেজালা কি খেয়েছেন কখনও? বানিয়ে ফেলুন কাতলার রেজালা, রইল রেসিপি।

খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের
উপকরণ

কাতলা মাছ: ৬-৭ পিস

পেঁয়াজ বাটা: ৫ টেবিল চামচ

রসুন: ১ ৫ টেবিল চামচ

গোটা গরম মশলা: ১০ গ্রাম

কাঁচা মরিচ বাটা: ৩ টেবল চামচ

কাজু বাদাম বাটা: ৩ টেবল চামচ

দই: ২৫০ গ্রাম

খোয়া: ৫০ গ্রাম

ক্রিম: আধ কাপ

ঘি: ৫-৬ টেবিল চামচ

কেওড়া জল: ১ চা চামচ

মিষ্টি আতর: ২ ফোঁটা

লবণ ও চিনি: স্বাদ মতো

প্রণালী:

মাছের টুকরোগুলো ভাল করে পরিষ্কার করে নিন। আদা-রসুন বাটা ভাল করে চিপে নিয়ে রস সরিয়ে রাখুন। পেঁয়াজ, কাজুবাদাম আলাদা আলাদা করে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ বাটা ও রসুন-আদার রস দিন। মশলার পানি শুকিয়ে কাঁচামরিচ বাটা, ধনেগুঁড়া দিয়ে কষিয়ে নিন। এর পর কাজুবাদাম বাটা ও দই দিয়ে ২-৩ মিনিট ভাজুন। খেয়াল রাখবেন মশলা যেন বাদামি না হয়ে যায়। এ বার কড়াইতে পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে নাড়াচাড়া করুন। কিছু ক্ষণ হালকা আঁচে রেখে কেওড়া জল, মিষ্টি আতর ও খোয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে গ্যাস বন্ধ করে ক্রিম দিয়ে পরিবেশন করুন কাতলার রেজালা। গরমাগরম ভাতের সঙ্গে জমে যাবে মাছের এই পদ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী