,

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ দিকে শ্রমিক আহত ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল গ্রুপের নেতা হুমায়ন রশীদের নেতৃত্বে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে একটি মিছিল উপজেলার চৌমুহনী থেকে নিউমার্কেট এলাকায় আসে। একইসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল গ্রুপের নেতা জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল জুড়ী কলেজ থেকে নিউমার্কেট এলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্রমিকসহ উভয়পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।

স্থানীয়রা আরও জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দুই পক্ষের সংঘর্ষের সময় সিএনজি শ্রমিক আহত হন এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা তাৎক্ষণিক সড়ক অবরোধ করেন।

জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল জুড়ী কলেজ থেকে শুরু করে নিউমার্কেট এলাকায় এলে ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করেন। এ হামলায় ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্র আহত হয়েছে।’

ছাত্রলীগ নেতা হুমায়ন রশীদ বলেন, ‘আমরা প্রায় দিন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কলেজে আসা-যাওয়ার পথে জুড়ী শহরে শান্তি মিছিল করে থাকি। আজও মিছিল করছিলাম। আমাদের শান্তি মিছিলটি নিউমার্কেট এলাকায় এলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল ও জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের ৭ থেকে ৮ জন কর্মী আহত হয়েছে। তাদের সঙ্গে হামলায় যুবদল নেতা সুলেমানসহ ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা ছিলেন।’

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত