,

আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি: গয়েশ্বর

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধে যুদ্ধ করে অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাই তিনি এখন মৃত্যুকে ভয় পান না।

আজ বুধবার দুপুর ১২টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আলম মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচিতে গয়েশ্বর এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গের অনেকেই শহীদ হয়েছে, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। এখন ৫০টি বছর বোনাস পেয়েছি। এই বাকি জীবনে জনগণের রাষ্ট্র জনগণের হাতে তুলে দিয়ে মৃত্যু হলে বুঝব আমার পৃথিবীতে আসা সার্থক। মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পায়রা-রামপালসহ ছোটখাট অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ, সরকারের হিসাব অনুযায়ী ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। জনগণ বিদ্যুতের বিল বাকি রাখে নাই, তাদের টাকা কোথায় গেল।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ‘যেই মাটিতে রক্ত ঝরে, সে মাটি আরও প্রতিবাদী হয়ে ওঠে। কেরানীগঞ্জের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলে দিতে চাই, আপনার অবৈধ-দুঃশাসনে আমার রক্ত ঝরেছে, এতে আরও শক্তিশালী হয়ে রাজপথে নেমেছি।’

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ খানের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ইশা খাঁ, প্রবীণ বিএনপি নেতা মোশারফ মেম্বার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না