,

চাঁদকে কারাগারে পাঠালেন ফরিদপুরের আদালত

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কয়েদি গাড়িতে তাকে আদালতে আনা হয়। এরপর আদালতের বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।

২৩ মে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর) মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে

এদিকে আবু সাঈদ চাঁদকে হাজিরের দিনে আওয়ামী লীগের নেতারা আদালত চত্বরে ভিড় করেন। এ সময় তারা চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না