,

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু মানুষের শরীরের রোগ নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্টজনরা। আজ সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে ডা. জাফরুল্লাহ স্মরণে আয়োজিত সভায় বক্তারা এই মন্তব্য করেন।

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অসাধারণ, অদ্বিতীয় ও অসম্ভবকে সম্ভব করার মতো ব্যক্তিত্বের একজন আজীবনের যোদ্ধা।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী তার জীবদ্দশায় অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার প্রতিটি সামাজিক মালিকানায় পরিচালিত হচ্ছে। তিনি ব্যক্তিগত বা পারিবারিক মালিকানায় বিশ্বাস করতেন না। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের একজন হতে পারতেন, কিন্তু তিনি শুধু মানুষের শরীরের রোগ নয় সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন। দেশের দরিদ্র মানুষের উন্নয়ন করে বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছিলেন।

গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের মতো হাজারো জীবিত মানুষের চেয়ে তীব্র ও উজ্জ্বলভাবে বেঁচে আছেন ডা.জাফরুল্লাহ চৌধুরী।’

তাকে নিজের আইডল দাবি করে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অনেক বড় বড় সৃজনশীল মানুষ রয়েছেন। কিন্তু তিনি একইসঙ্গে সৃজনশীল ও প্রতিবাদী মানুষ ছিলেন। তার মতো প্রতিবাদী মানুষ সমাজে বিরল। অনেক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কিন্তু তিনি দেশ গঠনে,সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন। অনেকের কাছে দেশপ্রেম মানে অবকাঠামোগত উন্নয়ন, জাফরুল্লাহ চৌধুরীর দেশ প্রেম মানে দরিদ্র মানুষের উন্নয়ন।’

স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ফরিদা আখতার, ওয়ালিউল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. মনজুর কাদির আহমেদ, ডা. কনা চৌধুরী।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিনী ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট