,

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেই মোতালেবের পেট থেকে বের করা হয়েছে আরও আটটি কলম। আজ সোমবার দুপুরে তার পেটে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই কেবল এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করে আনেন চিকিৎসকরা।

এ নিয়ে দুই দফায় অস্ত্রোপচার ছাড়াই মোট ২৩টি কলম বের করা হলো ওই রোগীর পেট থেকে। এর আগে বৃহস্পতিবার ওই রোগীর পেট থেকে ১৫টি কলম বের করা হয়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিনা অস্ত্রোপচারে রোগীর পেট থেকে কলম বের করার ঘটনা এটিই প্রথম বলে দাবি ওই হাসপাতালের চিকিৎসকদের।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি আটারদাগ গ্রামের বাসিন্দা মোতালেব গত ৪-৫ বছর ধরে বিভিন্ন সময়ে এসব কলম আস্ত গিলে খেয়েছেন। সোমবার প্রায় এক ঘণ্টারও বেশি সময় এন্ডোসকপির মাধ্যমে আরও আটটি কলম বের করা হয়েছে। তার পেটে আর কলম নেই। এখন তিনি সুস্থ আছেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পেটে ব্যথায় ভুগতে থাকা মোতালেবের রোগ নির্ণয় করা যাচ্ছিল না। আমাদের এখানে ভর্তি হওয়ার পর এন্ডোসকপি করে পাকস্থলিতে অনেকগুলো কলম দেখতে পাই। ঝুঁকিপূর্ণ হলেও আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নিই। এখানে রক্তক্ষরণের শঙ্কা ছিল, ইনজুরি হওয়ার ভয় ছিল। বৃহস্পতিবার তিন ঘণ্টা িএন্ডোসকপির মাধ্যমে একটি করে ধরে ১৫টি কলম বের করা হয়। ভেতরে আরও আটটি কলম থাকার বিষয়টি নিশ্চিত হই। সোমবার আবারও এন্ডোসকপি করে আটটি কলম বের করতে স্বক্ষম হই।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না