,

কোচ ছোটনের পদত্যাগকে ‘স্বাভাবিক’ বললেন সালাউদ্দিন

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েকমাস আগেই পেশাদার ফুটবলকে বিদায় বলেন বাংলাদেশ নারী ফুটবলের সাফজয়ী দুই সদস্য সাজেদা খাতুন ও আনুচিং মোগিনি। অবসরের ঘোষণা দিয়ে ক্যাম্প ছেড়েছেন সাফজয়ী সিরাজ জাহান স্বপ্না। পদত্যাগ করেছেন সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনও। তবে বিষয়টিকে স্বাভাবিক বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

গতকাল রোববার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) মেইল দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান ছোটন। আজ সোমবার সাফজয়ী তিন জনের অবসর এবং ছোটনের পদত্যাগ নিয়ে বাফুফের নির্বাহী কমিটির সভায় কথা বলেন কমিটির সভাপতি কাজী সালাউদ্দিন।

সভায় এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘আমি ফুটবল খেলেছি বছরের পর বছর ধরে। এখানে চাপের কিছু নেই। মেয়েরা যাচ্ছে-আসছে, এটা পৃথিবীর নিয়ম। (দিয়েগো) ম্যারাডোনা নেই, (লিওনেল) মেসি এসেছে। মেসি ক্লাব ছেড়ে চলে যাবে, (ক্রিস্টিয়ানো) রোনালদো সৌদি আরব চলে গেছে। এই তো আসা-যাওয়ার প্রক্রিয়া।’

ছোটনের বিদায় প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘কোচ আসবে, চলে যাবে, আবার সেই কোচ পদত্যাগ করবে বা ছাঁটাই হবে, নতুন কোচ আসবে। গোটা পৃথিবীই তো এভাবে চলছে। এখানে কেউ তো স্থায়ী নয়। এতদিন আনুষ্ঠানিক ছিল না, আজকে সে পদত্যাগপত্র পাঠিয়েছে। এটা আমরা কমিটির সব সদস্যকে জানাব, পরের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট