,

আন্দোলনের মুখে রুয়েট উপাচার্যের পদত্যাগ

news-image

রাবি প্রতিনিধি : শিক্ষকদের আন্দোলনে মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন। আজ রোববার রাতে ড. সাজ্জাদ নিজেই পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি তথ্যটি সঠিক। আসলে পদত্যাগ করতে বাধ্য হলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পদত্যাগ পত্র দিয়েছি।’

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত বছরের জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন চলে গেলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সারাফাত হোসেন অভি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে যোগ্যতাসম্পন্ন হয়েও অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। চলতি দায়িত্বে থাকা উপাচার্যকে অনেকবার বলার পরও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’

অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদোন্নতি দেওয়ার ক্ষমতা নেই। তাই নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।’

এর আগে চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগ, নিয়মিত উপাচার্য নিয়োগ এবং পদোন্নতির দাবিতে রুয়েটের প্রায় ৮০ জন শিক্ষক উপাচার্যের কক্ষে অবস্থান নেন। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে শিক্ষকদের দাবি মেনে পদত্যাগ করেন উপাচার্য।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়। এর একদিন পরই শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য করার পর থেকে তিনি রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না