,

আগামীতে ৪টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ভাবছি: রাবি উপাচার্য

news-image

রাবি প্রতিনিধি : সংবাদ সম্মেলনে কথা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চারটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাবি উপাচার্য বলেন, ‘সারা দেশের চারটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা আমরা ভাবছি। তবে এ বিষয়ে আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। আমরা পরবর্তী একাডেমিক কাউন্সিল, ডিনস কমিটি ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ‘এ’ ও ‘সি’ ইউনিটে চার শিফট এবং ‘বি’ ইউনিটে তিন শিফটসহ মোট ১১ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না