,

চিনি না লবণ, কোনটি বেশি ক্ষতিকর?

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিনি বা লবণ দুটিই অতিরিক্ত পরিমাণে খেলে শরীরের ক্ষতি হয়। কিন্তু দুটির মধ্যে যদি একটিকে কমাতে বলা হয় তাহলে কোনটা আগে কমাবেন তা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

লবণ

প্যাকেটের ভাজাভুজি, রাস্তার খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। কারণ, এতে ব্যাপক পরিমাণে সোডিয়াম থাকে। ‘লাইফ সায়েন্স’ শীর্ষক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, অল্প এবং সীমিত পরিমাণে লবণ শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে, রক্তচাপ স্বাভাবিক রাখে। কিন্তু পরিমাণে বেশি হয়ে গেলেই হৃদরোগের আশঙ্কা বাড়ে। এতে কিডনিরও ক্ষতি হয়।

চিনি

বেশির ভাগ খাবারই চিনি ছাড়া অসম্পূর্ণ। অল্প পরিমাণে চিনি তেমন কোনো ক্ষতি করে না- এমনই একটা ধারণা দীর্ঘ দিন ধরে চলে আসছিল। কিন্তু সম্প্রতি‘ কুইন্সল্যান্ড হেলথ’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, অল্প চিনিও ক্ষতি করে। চিনির পরিমাণ বাড়লে ক্ষতির আশঙ্কাও বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, দুটির মধ্যে কোন একটি বাদ দিতে হলে অবশ্যই চিনি বাদ দেওয়া উচিত। তাদের ভাষায়, লবণ যেমন হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে দেয় তেমনি চিনিও একই কাজ করে। শুধু তাই নয়, চিনি রক্তচাপ, অবসাদ, ডায়াবেটিসের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। এমনকি বেশি পরিমাণে চিনি খেলে ধীরে ধীরে বুদ্ধির পরিমাণও কমে যায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র