,

লিভারের সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য, তালশাঁসে রয়েছে নানা গুন

news-image

গরমে আমের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে পারে তালশাঁস। সাদা, তুলতুলে রসালো এই ফল শরীর ঠান্ডা রাখতে দারুণ উপকারী। অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার, খনিজ উপাদান-সমৃদ্ধ তালশাঁসে পানির পরিমাণ বেশি। ফলে পুষ্টিবিদেরা গরমে বেশি করে এই ফলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তা ছাড়া এই মৌসুমে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণ করতে তালশাঁস দারুণ উপকারী।
জলের ঘাটতি মেটায়

অন্যান্য উপাদান তো রয়েছেই, তবে তালশাঁসে পানির পরিমাণ সবচেয়ে বেশি। গরমকালে শরীরের পানিশূন্যতার সমস্যা রোধ করে তালশাঁস। শরীরে পানির পরিমাণ কমে গেলে অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই ঝুঁকি এড়াতে তালশাঁস কিন্তু দারুণ উপকারী।

লিভারের যত্নে

লিভারের রোগে আক্রান্তের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে দেশ জুড়ে। তালশাঁস যত্নে রাখে লিভার। তালশাঁসে থাকা নানা রকম উপাদান লিভার সংক্রান্ত বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। তালশাঁস লিভার থেকে ক্ষতিকর এবং দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে।

আয়রনের ঘাটতি মেটাতে

শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়। ঝুঁকি এড়াতে তালশাঁস অন্যতম ভরসা হতে পারে। তালশাঁসে আয়রন ভরপুর পরিমাণে রয়েছে। ফলে প্রতি দিন না হলেও এক দিন অন্তর যদি তালশাঁস খেতে পারেন, উপকার পাবেন।

কোষ্ঠকাঠিন্য দূর করতে

তালশাঁসে থাকে ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান করতে সক্ষম। ফাইবার এমনিতেই হজমের গোলমাল দূর করে। সেই সঙ্গে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও তালশাঁস বেশ উপকারী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র