,

পাকা আম দিয়ে বানাতে পারেন ভাপা সন্দেশ

news-image

গরমে মিষ্টির জায়গা কিছুটা হলেও কেড়ে নিয়েছে আম। আমের সঙ্গে মিষ্টির কিন্তু কোনও বিরোধিতা নেই। বরং আম দিয়েই বানিয়ে নিতে পারেন ভাপা সন্দেশ। রইল প্রণালী।

অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পকর্কে প্রভাবিত করে না
উপকরণ

ছানা: ৩০০ গ্রাম

চিনি: ৩ টেবিল

চামচদুধ: ৩ টেবিল চামচ

পাকা আমের এসেন্স: ১ চা চামচ

পাকা আমের রস ৪ কাপ

লেবুর রস ১ চা চামচ

প্রণালী

মিক্সিতে ছানা, চিনি, পরিমাণ মতো দুধ আর পাকা আমের এসেন্স দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন।

গ্যাসে কড়াই বসিয়ে মাঝারি আঁচে ১ কাপ পানি গরম করুন। এর পর কড়াইয়ে একটা গ্রিল স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বাক্সটা রেখে তাতে তৈরি করে রাখা মিশ্রণটি ঢেলে টিফিন বক্সের ঢাকনা ভাল করে বন্ধ করে দিন।

কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কম আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিতে হবে।

আধঘণ্টা পরে গ্যাস বন্ধ করে টিফিন বক্স নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন। তার পর সন্দেশ বাক্স থেকে বার করে নিজের ইচ্ছেমতো আকারে কেটে নিন।

অন্য একটি কড়াইয়ে পাকা আমের রস, পরিমাণ মতো চিনি ও লেবুর রস দিয়ে মাঝারি আঁচে সমানে নাড়তে থাকুন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়, তত ক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে।

মিশ্রণটি জেলির মতো আঠালো হতে শুরু করলে গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে রাখুন। এ বার সন্দেশের উপরে জেলি ভাল করে মাখিয়ে পরিবেশন করুন আমের ভাপা সন্দেশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না