,

গরমে দ্রুত ওজন কমাবে যে পানীয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমে ঠাণ্ডা কিছু পান না করলে যেন প্রশান্তি মেলে না। তাই বলে বাজারের বিভিন্ন ধরনের কোমল পানীয় পান না করাই ভালো। এগুলো ওজন বাড়িয়ে দেয়। তার চেয়ে বরং সুস্থ থাকতে ও ওজন কমাতে গরমে নিয়মিত পান করুন ৩ ওয়েট লস ড্রিংকস।

লেবু-আদার পানীয়

উপকরণ:

১. পানি ১ লিটার
২. লেবু ২টি
৩. আদা ১ ইঞ্চি
৪. গোলমরিচ সামান্য ও
৫. মধু ১ চা চামচ মধু।

পদ্ধতি : একটি বড় প্যানে ১ লিটার পানিতে দুটি লেবুর খোসা, গোলমরিচ ও আদা মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। লেবুর খোসা সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন। এরপর ঠাণ্ডা করে পানি ছেঁকে একটি বড় গ্লাসে ঢেলে দিন। এরপর পানীয়ে মধু ও লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। নিয়মিত পান করলে ওজন কমবে আবার গরমে স্বস্তিও মিলবে।

জিরা-দারুচিনির পানীয়

উপকরণ:

১. পানি ১ লিটার
২. জিরা ৩ চা চামচ
৩. দারুচিনি ৩ ইঞ্চি
৪. মধু ১ চা চামচ ও
৫. লেবু ১ চা চামচ।

পদ্ধতি : একটি বড় প্যানে ১ লিটার পানিতে জিরা ও দারুচিনি মিশিয়ে ৫ মিনিট সেদ্ধ করুন। কিছুক্ষণ পর নামিয়ে ছেঁকে ঠান্ডা করুন পানি। এরপর এতে মধু ও লেবু রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন।

চিয়া-লেবুর পানীয়

উপকরণ:

১. চিয়া বীজ ২ চা চামচ
২. পানি ২ কাপ
৩. মধু ১ চা চামচ ও
৪. লেবু ১ চা চামচ।

পদ্ধতি : চিয়া ও লেবুর পানীয় তৈরি করতে প্রথমে চিয়া বীজ ১ কাপ পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। অন্যদিকে আরও এক কাপ পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। চিয়া বীজ ভিজে ফুলে উঠলে অন্য গ্লাসের পানি তাতে মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে ওয়েট লস ড্রিংকস চিয়া-লেবুর পানীয়। সকালে খুম থেকে উঠে খালি পেটে পান করুন এই ওয়েট লস পানীয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র