,

ঈদের সহজে রান্না করুন মাটন গ্লাসি

news-image

অনলাইন ডেস্ক : ঈদের রান্নায় থাকে মাংসের নানা পদ। গরু এবং খাসির মাংসের বিভিন্ন সুস্বাদু পদ থাকে পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সঙ্গে। তেমনই একটি মজাদার পদ হলো মাটন গ্লাসি। এটি মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। খাসির মাংসের সঙ্গে বিভিন্ন মসলা মিশিয়ে রান্না করা হয় অত্যন্ত উপাদেয় এই খাবার। চলুন জেনে নেওয়া যাক মাটন গ্লাসি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- মাঝারি করে টুকরা ১০ টুকরা

পেঁয়াজ কুচি- ১ কাপ

আদা বাটা-১ টেবিল চামচ

রসুন বাটা- দেড় চা চামচ

নারিকেল দুধ- ২ কাপ

কাচা চিনা বাদাম বাটা- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

চিনি- দেড় চা চামচ

সাদা গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

আলুবোখারা- ৫/৬টি

কিশমিশ- ১ টেবিল চামচ

জয়ফল ও জয়ত্রী বাটা- ১ চা চামচ

জিরা টালা গুঁড়া- দেড় চা চামচ

লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ

দুধ- হাফ কাপ

ঘি- দেড় টেবিল চামচ

তেল- ৪ টেবিল চামচ

পানি- দেড় কাপ

ডিম সেদ্ধ- সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন

জয়ফল, জয়ত্রী, দারচিনি ও এলাচ টেলে নিয়ে গুঁড়া করে নিন। এরপর হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। সঙ্গে আস্ত গরম মসলা দিয়ে হালকা ভেজে তাতে আদা-রসুন বাটা দিয়ে আরেকটু ভাজুন। আরো ২/৩ মিনিট কষাতে থাকুন। এবার নারিকেল দুধ, বাদাম বাটা, মরিচ গুঁড়া, জয়ফল-জয়ত্রী বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। ৩/৪ মিনিট পর মাংস দিয়ে ভালো করে কষাতে থাকুন। এবার পানি দিয়ে ঢেকে রান্না করুন আধা ঘণ্টার মতো। মাংস সেদ্ধ হলে এতে টালা জিরার গুঁড়া, কিশমিশ, আলুবোখারা, চিনি, দুধ, স্পেশাল গরম মসলা, ঘি দিয়ে নেড়ে দিয়ে আরো ২০ মিনিট দমে রাখুন। ২০ মিনিট পর ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু মাটন গ্লাসি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র