,

সৌদিতে বেড়েছে বাংলাদেশি পোশাকের চাহিদা

news-image

সৌদি আরব প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পোশাক পছন্দে বাংলাদেশি পণ্যের দিকে বেশি ঝুঁকছেন প্রবাসীরা। পাওয়া যাচ্ছে ভারত, পাকিস্তান, বাহরাইনসহ বিভিন্ন দেশের পোশাক। বেচাকেনা ভালো হওয়ায় ভালো মুনাফার আশা করছেন ব্যবসায়ীরা।

কেনা কাটায় বিদেশের মাটিতেও প্রবাসীদের মন কাড়ছে বাংলাদেশি পণ্য। শপিং মলগুলোতেও মেলে বাংলাদেশে তৈরি শার্ট, প্যান্ট, পাঞ্জাবির। দোকানে সাজানো রয়েছে ঘড়ি, জুতা, টুপি, চশমা, মানিব্যাগ আর নামিদামি ব্র্যান্ডের আতর।

তুলনামূলক ক্রেতাদের একটি অংশ কেনাকাটা করতে আসেন রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটের ফ্যাশন হাউজগুলোতে। যেখানে দেশি বিদেশি পণ্যের দাম সাধ্যের মধ্যে হওয়ায় সন্তুষ্ট ক্রেতারাও।

বিক্রি ভালো হওয়ায় খুশি ক্রেতারা। তারা জানান, করোনার কারণে হওয়া লোকসান এবার ঈদে পুষিয়ে নিতে পারবেন তারা। প্রতিটি দোকানে প্রায় কোটি টাকার ওপরে পোশাক বিক্রি হবে আশা করা যাচ্ছে।

বাংলাদেশি পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইতালি, বাহরাইন, দুবাইসহ বেশ কিছু দেশের পোশাক পাওয়া যায় মলগুলোতে। ক্রেতাদের কাছে এসব পোশাকের চাহিদা বেশি। বাংলাদেশ থেকে ভ্রমণ বা ওমরা পালনে যাওয়া অনেকে করছেন ঈদের কেনাকাটা। রিয়াদসহ জেদ্দা, দাম্মাম, মক্কা, মদিনা, আল বাহা, আল কাসিম প্রাদেশিক শহরের দোকানগুলোতেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না