,

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায়, বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর লালবাগে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সানজিদা আক্তার তামান্না নামের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। সানজিদার বাবার নাম আবু তাহের। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুর্শেদ জানান, রাতে রাইড শেয়ার করে (ভাড়ায় চালিত মোটরসাইকেল) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হন সানজিদা আক্তার তামান্না। পরে হাতপাতালে নিলে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য