,

ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : ছুরিকাঘাতে গুরুতর আহত বিএনপি নেতা আনিছুর রহমান আনিছ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকেময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় মো. লেলিন মিয়া নামের এক ব্যক্তি আনিছকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ তার পরিবারের।

নিহত আনিছ ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। এছাড়া তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের পরিবার জানায়, আনিছ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেনে বসবাস করতেন। ওই এলাকার স্থানীয় বাসিন্দা লেলিন প্রায়ই আনিছের কাছে টাকা চাইতেন। ঘটনার দিন টাকা চেয়ে না পাওয়ায় আনিছকে ছুরিকাঘাত করেন লেলিন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি লেলিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না