শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাড়ল বিদ্যুতের দাম, বুধবার থেকে কার্যকর

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই মাসের ব্যবধানে গ্রাহক পর্যায়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে গ্রাহক পর্যায়ে ৫ শতাংস দাম বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুতের নতুন দাম আগামীকাল বুধবার (১ মার্চ) থেকেই তা কার্যকর হবে।

গত দুইবারের মতো এবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি ও ১২ জানুয়ারি প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম।

এবারও বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে দাম বাড়ানো হলে গত ১৪ বছরে এ নিয়ে ১৩তম বারের মতো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াল সরকার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ