,

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে সরব জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বছরে গড়াল ইউক্রেন যুদ্ধ। আর এই দিনকে সামনে রেখে পূর্ব ইউরোপের দেশটিতে রুশ আগ্রাসন বন্ধে ফের সরব হয়েছে জাতিসংঘ। সংস্থাটি নিঃশর্তভাবে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে তার সৈন্য প্রত্যাহারের দাবি জানায় জাতিসংঘ। একইসঙ্গে যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এএফপি বলছে, এদিন ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্যের সমর্থন পায় কিয়েভ। অন্যদিকে প্রস্তাবের বিরোধিতা করে সাত সদস্য রাষ্ট্র। এছাড়া ভারত ও চীনসহ ৩২টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল।

ভোটভুটিতে গত বছরের অক্টোবরের তুলনায় কিয়েভের প্রতি সমর্থন সামান্য পরিবর্তিত হয়েছে। সে সময় ১৪৩টি দেশ রাশিয়ার চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করার ঘোষণার নিন্দায় ভোট দিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘আজ, জাতিসংঘের সাধারণ পরিষদ খুব স্পষ্ট কথা বলেছে। এই ভোট প্রমাণ দেয় আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট