,

হঠাৎ পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সাকিব আল হাসান খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। এলিমিনেটর রাউন্ডেই বিদায় নেয় সাকিবের দল। এরপরই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু পিএসএলে পেশোয়ার জালমি তাকে দলভূক্ত করায় যুক্তরাষ্ট্র না গিয়ে চলে যান পাকিস্তানে।

পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছেনও তিনি। তবে হঠাৎই পারিবারিক জরুরি প্রয়োজনে পিএসএল থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

রোববার দেয়া এক বিবৃতিতে সাকিব বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। আমি জানি যে এখানে আমার বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং আমি ভক্তদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম।’

পেশোয়ারের হয়ে শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করে সাকিব বলেন, ‘হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি আবারো দ্বিতীয় পর্বের খেলার আগে ফিরে আসব এবং পেশোয়ার জালমিকে আবারো শিরোপা জেতাতে ভূমিকা রাখার চেষ্টা করব।’

পাকিস্তান গিয়ে ওইদিনই খেলতে নেমে যান সাকিব। পেশোয়ার জালিমরও ওটা ছিল প্রথম ম্যাচ। করাচি কিংসের বিপক্ষে সেই ম্যাচ ২ রানে জয় পায় পেশোয়ার। তবে সাকিব কিছুই করতে পারেননি। ব্যাট হাতে ১ বলে করেন ১ রান। বল হাতে ৩ ওভারে ৩২ রান দেন তিনি। ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে সাকিবকে একাদশে রাখেনি পেশোয়ার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট