সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে সদলবলে জুতা পায়ে সংসদ সদস্য

news-image

জামালপুর প্রতিনিধি : আর মাত্র দুইদিন পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসের ঠিক আগমুহূর্তে জামালপুরে শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে সদলবলে অনুষ্ঠান করলেন সরকারদলীয় সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ বানিয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মঞ্চে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ অন্য সব অতিথিই জুতা পায়ে ওঠেন। ভাষার মাসে এমন ঘটনায় ক্ষুব্ধ অনেকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এসময় শহীদ মিনারের স্তম্ভটি পেছনে ফেলে বেদিতে মঞ্চ করা হয় এবং অতিথিদের জন্য সামনে টেবিল-চেয়ার দেওয়া হয়।

দুপুর ১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনসহ অতিথিরা মঞ্চে ওঠেন। এসময় এমপিসহ সবার পায়েই জুতা দেখা যায়। অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৩টার দিকে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম।

এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল জলিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এ কে আজাদ বাদল, সদস্য মো. আবুল কায়ের খোকা মাস্টার, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম, সহ-সভাপতি মো. মাহামুদুল হাসান বাচ্চু, সহ-সভাপতি মো. শাহজাহান আলী, সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে সদলবলে জুতা পায়ে সংসদ সদস্য

এ বিষয়ে বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, প্রত্যেক বছরই এখানে অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঘটনার বিষয়ে মঞ্চে উপস্থিত থাকা জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম জানান, স্কুল কর্তৃপক্ষ সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাই জুতা পায়ে উঠেছে, তাই তিনিও সেখানে উঠেছেন। পেছনে শহীদ মিনার আছে জানলে তিনি উঠতেন না।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, জুতা পায়ে শহীদ মিনারে পদচারণা করা আর ভাষা শহীদদের প্রতি অবমাননা করা সমান। হাইকোর্টের নির্দেশনা রয়েছে ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়া অন্যকোনো অনুষ্ঠান এখানে করা যাবে না।

এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী